সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
রাষ্ট্র বিনির্মাণে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব এবং গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে।

ওল্ডহ্যাম শাখা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুজাতুর রহমান সুজাতের পরিচালনায় ও  ওল্ডহ্যাম শাখা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি তকলিছ মিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন—মওদুদ আহমেদ, হোসাইন আহমেদ হাসনু, মল্লিক আব্দুল মুহিত, শাহরিয়ার কোরেশী,প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক মহশিন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসা সত্ত্বেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ ও প্রবাসে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকেছে।তাঁরা বলেন, বাংলাদেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের প্রবর্তিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি একটি যুগান্তকারী রূপরেখা। বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে একটি টেকসই, সুশাসিত এবং জনগণের রাষ্ট্র গঠনে বিএনপি কার্যকর ভূমিকা রাখবে।সভায় প্রবাসী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠিত  সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন দুলাল হোসাইন।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

1

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

2

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

3

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষো

4

শ্মশান ঘাটে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ কর্মসূচি

5

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

6

দিরাই উপজেলা কৃষকদলের কমিটির পরিচিতি ও আলোচনা সভা

7

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

8

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

9

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

10

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির পুর্ণাঙ্গ ওয়

11

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

12

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: আনিসুল হক

13

শান্তিগঞ্জে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

14

জামালগঞ্জে সংঘর্ষে যুবক খুন, লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এ

15

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

16

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

17

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা

18

শাল্লার সামাজিক নিরাপত্তা এবং ক্ষুদ্রঋণ ও আর্থ-সামাজিক কার্য

19

বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

20