সুনামগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারীদের ৬০ ঘন্টা কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর, (শুক্রবার) বেলা ১১ টায় কর্মকর্তা/কর্মচারীদের বছরে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১১–১৬ গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
প্রশিক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, Rules of Business, চাকরির বিধি-বিধান, সরকারি দায়িত্ব ও কর্তব্য, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পাঠদান করা হয়।
এছাড়াও প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন , স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বণিক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খানসহ কর্মকর্তা বৃন্দ পৃথক সেশন পরিচালনা করেন।
এ সময় অংশগ্রহণকারী কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রশিক্ষক কর্মকর্তা বৃন্দ । দেশ প্রেমের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়।