সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড ভিশনের জয় অব গিভিং’ বা ‘দানের আনন্দ’ অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে ‘জয় অব গিভিং’ বা ‘দানের আনন্দ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের হাছননগর এলাকায় ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির আয়োজনে ইউপিজি পরিবার ও হতদরিদ্র পরিবারের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় ইতোমধ্যে স্বাবলম্বী হয়ে ওঠা ১০টি পরিবার নিজেদের আয়বর্ধক কর্মকা- থেকে গরু, হাঁস-মুরগি ও ছাগলসহ বিভিন্ন উপহার ১০টি হতদরিদ্র পরিবারের মধ্যে তুলে দেয়। নিজেদের জীবনমান উন্নয়নের পর অন্য অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিভ তাপস চিসিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী ও আশুতোষ রেমা, প্রোগ্রাম কোয়ালিটি অফিসার প্যাট্রিসিয়া রিসিল এবং সালান্টি চিসাম। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিভ তাপস চিসিম বলেন, হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সহায়তা নিয়ে স্বাবলম্বী হওয়া ১০টি পরিবার এবার গ্রামের আরও ১০টি হতদরিদ্র পরিবারের মধ্যে নিজেদের আয়বর্ধক কর্মকান্ডের অংশ থেকে কিছু উপহার দিয়ে দানের আনন্দ ভাগাভাগি করেছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, শুধু সহায়তা গ্রহণ নয়, স্বাবলম্বী হয়ে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণের ব্যাপারে দল প্রতিশ

1

সুনামগঞ্জে তিয়ানশীর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

2

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩ জন আসামি গ্রেফতার

4

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

5

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

6

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

7

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

8

জামালগঞ্জে সংঘর্ষে যুবক খুন, লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এ

9

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, এক জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

10

গণমিছিলে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবি

11

ধর্মপাশায় নৌকা ডু'বে নি'খোঁ'জ ২

12

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় জেলা ইসিএ কমিটির সভা

15

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

16

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

17

ছাতকে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠান

18

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

19

নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা আ. লীগের মুখোশধারী দো

20