সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ সদর হাসপাতাল: স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ!


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রায় আড়াই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ হয়েছে। গেল দুইদিন ধরে এই অস্বাভাবিক তথ্য প্রচার হয়। এই ঘটনায় বুধবার বিকালে ১০ সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে কর্তৃপক্ষ। কীভাবে এই ওষুধ গোডাউনে গেছে, এই তথ্যের কোন ডকুমেন্ট  দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সরকারি বিনামূল্যের ওষুধ না দিয়ে বাইরে ওষুধ পাচার হয় এমন তথ্য সম্প্রতি দুদকের অনুসন্ধানে বের হয়ে আসে। যা দুদক কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের সম্প্রতি (গত ২৬ মে) জানিয়েছিলেন।


সেবা নিতে আসা রোগীদের না দেওয়ায় ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়েছে দাবি সেবা গ্রহিতাদের। এতে কেবল সরকারি অর্থের অপচয় হয়েছে। এছাড়াও স্টোর কিপারের পদে একজন থাকলেও স্টোরের দায়িত্ব পালন করছেন মেডিকেল টেকনেশিয়ান, সিনিয়ার স্টাফ নার্স পদের সাত জন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রতিদিন সেবা নিতে আসেন হাজারো মানুষ। হাসপাতালে ভর্তি থাকা তিনশ রোগী সেবা নেন প্রতিদিন। সেবা নিতে আসা এসব রোগীদের বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, অথচ হাসপাতালেই প্রতিবছর কোটি টাকার ওষুধ কেনা হয়।



রোগীদের বিনামূল্যে ওষুধ না দেওয়ার কারণে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকার মূল্যের ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কেনো এই জীবন রক্ষাকারী ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং পরবর্তী করণীয় জানতে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ ১০ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দিয়েছেন। এই কমিটির প্রধান হয়েছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আশুতোষ সিংহ। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।


এবিষয়ে হাসপাতালে গিয়ে ছবি ও তথ্য নিতে চাইলে নানা অজুহাত দেখিয়ে বিদায় করার চেষ্টা করা হয় এই প্রতিবেদকসহ দুইজন সাংবাদিককে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম নিজেও এমন চেষ্টা করেন। ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সুমন বণিকের অনুমতি ছাড়া কোনো ছবি নেওয়ার অনুমতি দেওয়া যাবে না বলে জানান তিনি। তবে তিনি স্বীকার করেছেন হাসপাতালের স্টোর রুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সুমন বণিক অফিসের কাজে ঢাকা থাকায় দায়িত্বে থাকা সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দের কাছে মেয়াদোত্তীর্ণ ওষুধের ছবি ও তথ্য চাইলে, তিনিও অপারগতা জানালেন। এক পর্যায়ে এই প্রতিবেদকে বলেন, তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ নিয়ে অভ্যন্তরীণ সভা হয়েছে। সকল তথ্য আমাদের কাছে রয়েছে জানালে, তিনি স্টোর রুম খুলে দেওয়ার নির্দেশ দিয়ে সহযোগিতা করেন।


আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের অফিসের পাশেই স্টোর রুমে পাওয়া যায় কার্টনে কার্টন মেয়াদোত্তীর্ণ ওষুধ। এসব কার্টন ভর্তি ওষুধের কোনোটির মেয়াদ শেষ হয়েছে ৬ মাস আগে। আবার কোনোটির মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের আগস্ট মাসে। এসব ওষুধের ছবি তোলার সময় হঠাৎ স্টোর রুমে এসে হাজির হন আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম। দায়িত্বে থাকা স্টোর কিপার রাজন দে’র কাছে জানতে চান, কার অনুমতি নিয়ে স্টোর রুমের তালা খোলা হয়েছে। স্টোর কিপার রাজন দে’র উত্তরে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দের কথা শুনে চলে যান আবাসিক মেডিকেল অফিসার।


এরপর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গিয়ে মিললো এরচেয়ে দ্বিগুণ মেয়াদোত্তীর্ণ ওষুধ। এসব ওষুধের মেয়াদও এক বছর আগে থেকে দুইদিন আগেও কোন কোনটির মেয়াদ শেষ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

1

দিরাই পৌর বিএনপির ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন

2

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

3

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেল

4

জেলা যুবদল নেতা আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

5

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

6

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

7

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

8

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

9

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

10

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

11

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

12

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণের ব্যাপারে দল প্রতিশ

13

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

16

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

17

সুনামগঞ্জ সদর হাসপাতাল: স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ!

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

20