সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

স্টাফ রিপোর্টার

তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়াঁর লক্ষ্যে এবং তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সুনামগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায়  ডাচ্ বাংলা ব্যাংক লিঃ পিএলসি সুনামগঞ্জ শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার কনফারেন্স হলে তারুণ্যের উৎসব  অনুষ্ঠিত হয়েছে।

ডাচ্ বাংলা ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক পংকজ কান্তি দে। 

সভায় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের জেলা প্রতিনিধি মোঃ আমিনুল হক, দৈনিক খবরের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ,সাংবাদিক এ কে মিলন আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের স্ট্রাফ রিপোর্টার তানভীর আহমেদ, জেনিয়া আক্তার, ইশরাত জাহান মৌ,তুর্জ দাস, জাকারিয়া আহমেদ, কামরান আহমেদ  প্রমুখ।

বক্তারা বলেন,বর্তমান প্রজন্মের তরুনদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বিষয়ে অবহিতকরন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই  মূল লক্ষ্য। কেননা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাই আগামীর স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণে তারা কাজ করবেন। পাশাপাশি "গ্রাহক সেবাপক্ষ" নামে এ আয়োজনটি ০১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণী পেশার তরুনদের নিয়ে এ অনুষ্ঠানটি চলমান থাকবে। 
মূল বিষয়বস্তু হলো প্রথমত আর্থিক খাতের সেবাসমুহ (ব্যাংকিং প্রোডাক্ট),দ্বিতীয়ত ডিজিটাল আর্থিক সেবা তৃতীয়ত ব্যাক্তিগত অর্থ ব্যাবস্থাপনা চতুর্থ সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা পঞ্চম ঋন ও বিনিয়োগ,ষষ্ঠ উদ্যোক্তা উন্নয়ন ও সপ্তম টেকসই উন্নয়ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই- কয়ছর

1

জেলা প্রশাসক মহোদয়ের বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন

2

বৃক্ষনিধন বন্ধেন দাবিতে আল্টিমেটাম

3

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে প্রার্থনা

4

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

5

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী সহ নিহত ৩

6

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

7

টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা

8

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

9

ছুরিকাঘাতে হত্যা, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব

10

জাতীয় পার্টির উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণদাবীতে

11

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা

12

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

13

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

14

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

15

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

16

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

17

২০০ শিশুর জন্মদিন উদযাপন

18

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

19

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

20