সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদকে উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। 

 সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রমজান হোসাইন এর পরিচালনায়, বক্তব্য রাখেন জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী, জেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন,জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভপুরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা নুর হোসাইন আজিজ,মুফতি তাফাজ্জুল হক,জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ তাহা হোসাইন,মাওলানা আব্দুশ শহিদ,মাওলানা তায়েফ আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা যুবায়ের সাদী, মুফতি আব্দুল মালিক ত্বাহা, মাওলানা আহমদ শফী, মাওলানা হাফিজুর রহমান মারুফ ও মাওলানা মনজুর আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,গত ৪০ ঘন্টা পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডনাপ করে নিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় থানায় একটি জিডি করা হলেও গত ৪০ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা। তারা বলেন বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে বিবোধ মত ও পথের হাজাঁরো নেতাকর্মী গুম খুন ও নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু ২০২৪ সালে ফ্যাসিস শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটাতে দেশে এত রক্তঝড়ার পরও এখন কেন গুন খুন ও নিখোঁজের ঘটনা ঘটবে তা আমাদেরকে ভাবিয়ে তুলে একজন সহজ সরল ইসলামিক নেতা তাকে গুম করার পরও আইনশৃংখলা বাহিনী উদ্ধার করতে না পারাটা সুনামগঞ্জবাসির জন্য লজ্জার বিষয়।

 অবিলম্বে নিখোঁজ মোশতাক আহমদকে দ্রæত উদ্ধার করে তার পরিবারের নিকট পৌছে দিতে সরকার ও আইনশৃংখলা বাহিনীর নিকট জোর দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সুনামগঞ্জ জেলা

1

ওসমান হাদি'কে গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

2

খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব

3

শান্তিগঞ্জে মারপিট থামাতে গিয়ে শালিসকারী নিহত আটক ২

4

‎‎গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

5

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

6

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

7

জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায়

8

জামালগঞ্জে ইউএনও মুশফিকীন নূরের অপসারণ দাবি

9

শাল্লার সামাজিক নিরাপত্তা এবং ক্ষুদ্রঋণ ও আর্থ-সামাজিক কার্য

10

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

11

তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ' এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ' শ

12

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

13

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

14

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনু

15

দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষার কার্যক

16

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

17

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোট থেকে পানিতে পড়ে শিশুর মৃ

18

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

19

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

20