সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচনা

জামালগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের জামালগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণ প্রতিরোধ এবং আইনি সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহীন আলম।

তিনি বলেন, “বাল্যবিবাহ হলো এমন একটি বিয়ে যেখানে ছেলে বা মেয়ের বয়স আইন অনুযায়ী পূর্ণ হয়নি। বাংলাদেশে ছেলেদের বৈধ বিয়ের বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। গ্রামের নারীরা সচেতন না থাকায় এখনও বাল্যবিয়ে হচ্ছে। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।”

তিনি আরও বলেন, “কোনো ছাত্রী স্কুল বা কলেজে যাওয়ার পথে কেউ অশ্লীল অঙ্গভঙ্গি করলে বা খারাপ আচরণ করলে তা ইভটিজিং হিসেবে গণ্য হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ। নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণও গুরুতর অপরাধ। অনেক নারী কিভাবে আইনি সহায়তা পাবেন তা না জানায় সময়মতো বিচার পান না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ। তিনি বলেন, “আমি সাংবাদিক হিসেবে সকল পেশার মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধে দিক নির্দেশনামুলক আলোচনা করি।”

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ নুর, দপ্তর সম্পাদক এনামুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাবিনা আক্তার, জান্নাত আত্তার, অসিম তালুকদার ও মো. আশিক নুর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

1

শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব: উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশি

2

মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: উপদেষ্ট

3

দোয়ারায় আ. লীগ নেতার দাপটে ভূমি দখল আতংকে স্থানীয়রা

4

মৌলভীবাজারে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ

5

দিরাই পৌর বিএনপির ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন

6

বিসিএসের সর্বকনিষ্ঠ ক্যাডার মধ্যনগরের খাদিজা

7

দোয়ারায় এনসিপি নেতার বিরুদ্ধে দোকানের জমি দখলের অভিযোগ

8

উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

9

দোয়ারায় ইউকে প্রবাসী আমিরুল হক'র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ

10

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র

11

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ম

12

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

13

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

14

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

15

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

16

৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক

17

শাল্লায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

18

বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

19

শান্তিগঞ্জে কোরআন অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ

20