সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব হার্ট দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ার ক্রস, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি নূরুর রব চৌধুরী এবং দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পংকজ দে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মুরশেদ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম গাজী, সদস্য একে উছমানগণী, জয়ন্ত কুমার দাস ও বীরেন্দ্র কুমার দাস।
সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী এবং গীতা থেকে পাঠ করেন সদস্য অনুকুল চন্দ্র মৈত্র।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, ক্যাপের সভাপতি এখলাছুর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ মো. তাজ উদ্দিনসহ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ও প্রবীণ হিতৈষী সংঘের অন‍্যান‍্য সদস্য এবং রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের ভলান্টিয়াররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদকে উদ্ধারের

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

জেলার প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম অ

3

পিআর পদ্ধতিতে ভোট হলে জবাবদিহিতা থাকবে না: কয়ছর

4

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

5

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির

6

এমপি কঠোর, তবু দিরাই বিএনপিতে বিভক্তি

7

পশ্চিম নতুন পাড়ায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনে পৌরসভার

8

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

9

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র

10

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

11

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি

12

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দো

13

শান্তিগঞ্জে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর প্রকল্পের আওতাভুক্ত প

14

অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কমসুচীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

15

তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রতীক্ষায় দেশের গণতন্ত্রকাম

16

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার ল

17

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে দরিদ্রদের ম

18

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

19

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীনের মো

20