সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত


স্টাফ রিপোর্টার
‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত সভাটি পরিচালনা করেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী চৌধুরী রায়হান ইবনে সুলতান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. পারভেজ ইষেন, পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) আব্দুল্লাহ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও আমিনুল হক।

সভার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রেজাউল কবীর তুহিন।

সভায় বক্তারা বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা টেকসই নগরায়নের অন্যতম প্রধান শর্ত। পরিকল্পিত নগরায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের মৌলিক আবাসন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

1

১২০ জন শিশু কিশোরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় সুবিপ্রবির অধ্যাপক ড. হার

5

জেলার প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম অ

6

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

7

বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক

8

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

9

বন্ধুদের নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, কনস্টেবলের কোয়ার্টারে গৃহকর্

10

দোয়ারাবাজারে আকবর আলী'কে হত্যাকারীদের বিচারের দাবিতে

11

৫ কিলোমিটার জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

12

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লুনা

13

বিনাধান-১৯ ও ২১ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

14

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রাকের সমন্বয় সভা অনু

15

জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা

16

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

17

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন: নুর

18

ধর্মপাশায় নবনিযুক্ত সার্কেল যোগদান

19

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

20