স্টাফ রিপোর্টার
ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করণ;অপতথ্য রোধে তথ্য অধিকারের ভুমিকা'এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ মোহাম্মদ ওয়ালিদ ফয়েজ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান,অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, জেলা মডেল মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী, বাসস জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক,টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফুল রহমান, শিক্ষক রোকসানা বেগম সহ মাধ্যমিক বিদ্যালযের শিক্ষার্থীরা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন -তথ্য জানার অধিকার সকল নাগরিকদের।কিন্তু,তথ্যের অবাধ প্রবাহ হচ্ছে না। এজন্য জনসাধারণকে বেশী করে তথ্য অধিকার সম্পর্কে জানাতে হবে। অপতথ্য রোধে তরুণ প্রজন্মকে সঠিকভাবে যাচাই বাছাই করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে। এছাড়াও সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের ওয়েবসাইটগুলো হালনাগাদ করার কথা বলা হয়। অপতথ্য রোধে সামাজিক মুল্যবোধের শিক্ষা দিতে হবে। মোবাইল ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত থাকার কথা বলেন বক্তারা।