সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলার মাধ্যমিকের গুণি শিক্ষক এমদাদুল হক মিলন

স্টাফ রিপোর্টার

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এসএইচএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক। জেলা শিক্ষা অফিসের মূল্যায়নে সর্বোচ্চ ৮১ নম্বর পেয়ে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।গত ২১ সেপ্টেম্বর ২০২৬ জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক স্মারকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জেলার গুণী শিক্ষকদের তালিকা পাঠানো হয়।
দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এমদাদুল হক। ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান সহজ, কার্যকর ও আনন্দময় করতে তার উদ্ভাবনী পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীবান্ধব আচরণ প্রশংসিত হয়ে আসছে। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি ভূমিকা রেখে চলেছেন।
শিক্ষার্থীদের সহজভাবে ইংরেজি শেখানোর লক্ষ্যে তার রচিত ‘ডাইনামিক ইংলিশ গ্রামার’ এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার জন্য ‘ডাইনামিক স্পোকেন ইংলিশ’ বইও প্রকাশিত হয়েছে। এ ছাড়া শিক্ষা ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখালেখি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে এমদাদুল হক বলেন, এই স্বীকৃতি আমার দায়িত্ব ও জবাবদিহি আরও বাড়িয়ে দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও অবদান রাখতে চাই। সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

1

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

2

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

3

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র

4

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

5

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

8

সুনামগঞ্জে দু”দিনব্যাপপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮

9

সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়াড বিএনপির র্কাযালয়ের উদ্বোধন

10

সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

11

ধর্মপাশা থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ০৮ জন গ্রে

12

কলকলিয়া ইউনিয়নে কয়ছর আহমদের উঠান বৈঠক

13

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

14

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

15

অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

16

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

17

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

20