সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের হাতে গাছ, সবুজের বার্তা ছড়াল জনউদ্যোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
‘বৃক্ষ তুমি আদি প্রাণ’ এই স্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ রোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করে সুনামগঞ্জ জনউদ্যোগ।


রবিবার দুপুরে শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। পরে বিদ্যালয়ের প্রায় দুইশ শিক্ষার্থীর মধ্যে একটি করে গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়।


বৃক্ষ বিতরণের সময় শিক্ষার্থীদের গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষ রোপণে উৎসাহিত করাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনউদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির আহŸায়ক সুখেন্দু সেন, কবি মুনমুন চৌধুরী,সংগঠনের সদস্য মাহবুবুল হাছান শাহীন,জাহাঙ্গীর আলম, মো.বুরহান উদ্দিন,অ্যাড. মতিয়া চৌধুরী এবং লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছাত্তার।
এ সময় জনউদ্যোগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণের এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না,মানুষের জীবন ও প্রকৃতির সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষ রোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করা প্রয়োজন।


তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে এলে পরিবেশ সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। কর্মসূচির সঞ্চালনা করেন জেলা জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

1

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচি

2

সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ

3

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

6

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

7

হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন

8

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

9

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

10

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

13

ধর্মপাশায় যুবদলের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

14

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর

15

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

16

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

17

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

18

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইল ১১ দলীয় জোট।। দক্

19

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

20