সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে মিলনগঞ্জ বাজারে দোকান ভাংচুর ও ফাঁকা গুলি

স্টাফ রিপোর্টার:
পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে দোকান ভাংচুর, লুটপাট ও ফাঁকা গুলি করার অভিযোগ উঠেছে। সোমবার( ২৮ সেক্টম্বর) দুপুরে দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে দিরাই থানার পুলিশ। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি নিয়ে তারাপাশা ও টংঘর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয় লোকজন বিষয়টি সালিশে নিষ্পত্তি করেন। সেই বিরোধের জের ধরে গতকাল রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে মিলনগঞ্জ বাজারে হাতাহাতি ঘটনা ঘটে। 
পরে আজ সোমবার টংঘর গ্রামের ইসমাইল খানের লোকজন দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মিলনগঞ্জ বাজারে মহড়া দেয়। এসময় তারাপাশা গ্রামের আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকান ভাংচুর ও লুটপাট চালায় এবং ৫ রাউন্ড ফাঁকা গুলি করে। 
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে আজ মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাংচুরের খবর পাওয়া গেছে। গুলি করার কোন অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

1

মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: উপদেষ্ট

2

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

3

জামালগঞ্জে পূজামণ্ডপে সম্প্রীতির বার্তা নিয়ে বিএনপি নেতা কাম

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

6

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

7

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন

8

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা,জাতি ফ্যাসিবাদ চায়

9

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

10

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ বিতরণ

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুর মিছিল-অদক্ষ ও মাদকাসক্তি চালকদের ক

13

‘সবাই মিলে সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে’

14

টাঙ্গুয়ার হাওরে জলাভূমি উন্নয়নে ৪৪ কোটি টাকার প্রকল্প

15

জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ ২

16

ছুরিকাঘাতে হত্যা, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব

17

শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির

18

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

19

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

20