সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসাউড়ার আনারস চাষ সম্প্রসারণ ও জিআই স্বীকৃতি নিয়ে মতবিনিময়


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার হাসাউড়া গ্রামে আনারস চাষ সম্প্রসারণ ও আনারসকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক। 

স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন।

এছাড়াও সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আমিনুল হক, কর্ণ বাবু দাস, সাবেক ইউপি সদস্য ও কৃষক আরব আলী, আব্দুর রহমান, কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নারী উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রুশনা এবং উদ্যোক্তা মোহাম্মদ সামছুজ্জামান।

সভা শুরুর আগে উপস্থিত কৃষকদের প্রশিক্ষণ দেন সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় কৃষকরা বলেন, আনারসের বাগানে পানির সংকট রয়েছে। এ সংকট নিরসন করা গেলে আনারসের আকার ও উৎপাদন বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে ফল ও মাটির ক্ষতি হতে পারে, এমন সার বা উপকরণের বিকল্প ব্যবহারের বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, হাসাউড়ায় আনারস চাষ সম্প্রসারণে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চাষিদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, হাসাউড়ায় আনারসের বাগান সম্প্রসারণ করা গেলে এলাকার আরও বেশি মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সৃষ্টি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ চিলাউড়া বাজারের বড় মাঠে অনুষ্টি

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

২৩ আগ্নেয়াস্ত্র, ১৯ কেজি বিস্ফোরকসহ ৯৩১ কোটি টাকার অবৈধ পণ্য

3

ধর্মপাশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

4

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন ও পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ে সংব

5

সুনামগঞ্জের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আলোচনা সভা

6

বৃক্ষনিধন বন্ধেন দাবিতে আল্টিমেটাম

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আ

9

সুনামগঞ্জ সীমান্ত গ্রামে কলসীর ভেতর বিদেশি মদের চালান জব্দ

10

সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

11

শাবিপ্রবির কিনের নতুন সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক ফাইয়াজ

12

সুনামগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

13

জেলা জুড়ে সুনামগঞ্জ আনসার ভিডিপির বৃক্ষ রোপণ

14

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

15

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

16

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

17

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট

18

বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু

19

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

20