তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাদল মিয়া।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।