স্টাফ রিপোর্টার
' অভয়াশ্রমে গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি' এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ আগস্ট (সোমবার) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো শামশুল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস রঞ্জন শীল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জাকির হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো রফিকুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক। এছাড়া বক্তব্য রাখেন মৎস্য চাষি আনোয়ার হোসেন। কুরআন তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার হোসেন ।
এ সময় বক্তারা বলেন, মৎস আমাদের সম্পদ। এর মাধ্যমে কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন করা সম্ভব। বক্তারা আরো বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে পোনা মাছ ক্রয়, বিক্রয় থেকে আমাদের বিরত থাকতে হবে।
অনুষ্ঠান পুর্বে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৪০ কেজি দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।