সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন সন্তান-সংসার ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশন

দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে তিন সন্তান ও সংসার ফেলে প্রেমিক ফয়েজ (উরুফে খয়েজ) মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে দুই দিন ধরে অনশন করছেন এক গৃহবধূ।
অনশনরত গৃহবধূর নাম মাহমুদা আক্তার। তিনি একই ইউনিয়নের রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের সঙ্গে উত্তর কলাউড়া গ্রামের ফয়েজ মিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি তাঁর স্বামী সোহেল মিয়া জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে গত মঙ্গলবার রাতে মাহমুদা আক্তার তাঁর তিন সন্তান ও সংসার ফেলে ফয়েজ মিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং ফয়েজ মিয়াকে বিয়ের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্বামী সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁদের পারিবারিক জীবনে অসন্তোষ সৃষ্টি হয়।

অন্যদিকে, মাহমুদা আক্তার প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে ফয়েজ মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার জন্য অনুরোধ জানান।

অভিযুক্ত ফয়েজ (উরুফে খয়েজ) মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিষয়টির সুরাহা করতে স্থানীয় মুরুব্বিরা সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ পাশে দাঁড়ালেন ম

1

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

2

দোয়ারায় পুত্রবধু কর্তৃক ৫০ হাজার টাকায় বৃদ্ধকে হত্যার অভিয

3

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সহ নানা দাবিতে মানববন্ধন

4

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

5

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

6

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

9

দিরাই শাল্লার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে

10

সুনামগঞ্জে দু”দিনব্যাপপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮

11

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিয়াজুরী

12

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

13

জুলাই শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন

14

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হলেন মল্লিক আহসান উদ্দিন সাম

15

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

16

সুনামগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

17

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

18

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

19

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

20