সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান


দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন দল থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ১'শতাধিক নেতাকর্মী। 

শনিবার (১১ অক্টোবর)  রাত ১০ টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত এক সমাবেশে এড়োয়াখাই ও তিরোরাকান্দি গ্রাম থেকে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এসময় জামায়াতে  যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। 

সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে  শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই গনজোয়ার দেশে একটি কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।

সমাবেশে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন  দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার 
উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা.হারিছ মিয়া। 


লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর  ডা: এনামুল হকের সভাপতিত্বে যোগদান সমাবেশে বক্তব্য রাখেন, ইয়াকুবিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সুপার মাওলানা জমির উদ্দিন মাসুক, সমাজসেবক মোজাফফর আলী, আব্দুল হামিদ, মোশাররফ হোসেন, রুবেল আহমদ, আজগর আলী,শাহিনুর আলম, শামসুল আলম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

1

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

2

নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু:

3

শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি সমাজের অবহেলিত, ঝড়েপড়া ম

4

দোয়ারায় প্রবাসীর জমি দখলে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাত

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

7

সুনামগঞ্জ-৩ আসনে কাঙ্খিত উন্নয়নে আমি অঙ্গিকারাবদ্ধ: কয়ছর

8

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

11

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

12

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

13

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

14

৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক

15

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

16

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

17

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

18

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

19

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম

20