সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছি: নাছির

প্রিয় সহকর্মীবৃন্দ, 

আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছি। আল্লাহর অশেষ রহমত, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছি। আশাবাদী, খুব শিগগিরই আপনাদের মাঝে ফিরে আসতে পারব ইনশাআল্লাহ।

যদিও আমি শারীরিকভাবে এলাকায় উপস্থিত নেই, তবে মনপ্রাণে সবসময় আপনাদের সঙ্গেই আছি। দুঃখের বিষয়, কিছু ব্যক্তি আমার নাম ব্যবহার করে নিজেদের স্বার্থে গ্রুপ তৈরি ও বিভ্রান্তিকর তৎপরতায় লিপ্ত হয়েছেন। আমি স্পষ্টভাবে জানাতে চাই—দিরাই-শাল্লার সাধারণ মানুষই আমার আপনজন। আপনাদের ঘর-বাড়িই আমার ঘর-বাড়ি। আপনারাই আমার ভাই, বন্ধু, সন্তান, স্বজন।

আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমাদের দায়িত্ব—দলকে ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের অধিকার আদায়ে কাজ করা। আমি বিএনপির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে বলতে চাই—দলে কোনো বিভক্তি বা গ্রুপিং চলবে না। দিরাই-শাল্লায় যারা বিএনপির রাজনীতি করেন, তারা সবাই আমার পরিবারের অংশ। আমি কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে একযোগে কাজ করতে চাই।

আমি অনুরোধ করবো—আমার নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করেন। যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত হয়েও দলের পাশে থেকেছেন, তারাই আমাদের আসল সম্পদ। ধানের শীষের বিজয়ের জন্য তাদের অবদান অনস্বীকার্য। 
ইনশাআল্লাহ, যথাসময়ে সবার যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয় স্বার্থে, ত্যাগীদের প্রাধান্যই হবে আমাদের অগ্রাধিকার।

এখানে স্পষ্ট করে বলতে চাই—ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্ক ব্যবহার করে কেউ যেন ফায়দা নেওয়ার চেষ্টা না করে। বিএনপি আমার পরিবার, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান এবং আমাদের প্রতীক ধানের শীষ—এগুলোর বাইরে আমার কোনো পৃথক পরিচয় নেই। তাই বিভেদ নয়, ঐক্যই হোক আমাদের শক্তি।

কিছু ব্যক্তি হাতেগোনা মানুষ নিয়ে আলাদাভাবে কর্মসূচি পালন করছেন—এটি অনাকাঙ্ক্ষিত, হাস্যকর এবং আমার জন্য বিব্রতকর। দয়া করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। একইসঙ্গে স্পষ্ট করে দিচ্ছি—চাঁদাবাজ, দালাল ও সুবিধাবাদীদের দলে কোনো স্থান নেই। এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট ও কঠোর।

সবশেষে, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—শিগগিরই আমি এলাকায় ফিরবো, ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নেব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করে সুনামগঞ্জ-২ আসনটি দলের জন্য অর্জন করবো।

সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইলো।

শুভেচ্ছান্তে,
নাছির চৌধুরী
সাবেক এমপি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা দক্ষতা অর্জন করে স্বাবলম্

1

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

4

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে: স্বরাষ্ট্র উ

5

ছাতকে ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে

6

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

7

তাহিরপুরে নবাগত (ইউএনও)’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিম

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

সিলেটের ডিসি হিসেবে যোগদান করলেন, ধর্মপাশার আব্দুল্লাহ আল মা

10

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইর

11

দিরাইয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

12

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

13

এমপি প্রার্থী এড. ইয়াসীন খানের পক্ষে শান্তিগঞ্জে লিফলেট বিতর

14

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

15

সুরমা নদী যেন ময়লার ভাগাড়, ফেলা হচ্ছে বাজারের আবর্জনা

16

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

17

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

18

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

19

অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কমসুচীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

20