স্টাফ রিপোর্টার
জুলাই আগস্টে যারা বিরোধীতা করেছে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিরোধিতা করেছে। এরা বিএনপির মেম্বারশীপ নিতে পারবে না। ক্রাইমে যারা জড়িত, আর ক্রাইমে যারা সহযোগিতা করে তারা উভয়ই সমান অপরাধী। অপরাধীদের স্থান বিএনপিতে হবে না। বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে।
এটি সার্বভৌমত্ব— গণতন্ত্রে¿র বিরুদ্ধে দীর্ঘদিনের ষড়যন্ত্র। আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি ফিরে আসবে।মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
বৃহস্পতিবার বিকালে জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য মল্লিক মইনুদ্দিন সোহেল, কৃষকদলের আহবায়ক আনিসুল হক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।