সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাদা পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক প্রতিবাদ


সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণ-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহন করেন। 

হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাজু আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জনউদ্যোগের আহবায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু,সুনামগঞ্জ জেলা সিপিবি”র সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার,পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার,জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক এড. খলিল রহমান,জেলা উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এড.দিপংঙ্কর বণিক প্রমুখ।

বক্তারা বলেন,প্রাকৃতিক সুন্দর্য্যে ও জীববৈচিত্রের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এইসব সিলেট বিভাগের পরিপূর্ণ সম্পদ ভান্ডার ও পর্যটকদের বিনোদনের আকর্যনীয় স্থান। কিন্তু পটপরিবর্তেনর ফলে একশ্রেণীর দূর্নীতিবাজরা রয়েছেন যারা স্থানীয় প্রশাসনের কিছু দূর্নীতিবাজদের সহায়তায় গত দুই তিনমাসে এসব প্রাকৃতিক সম্পদ সাদাপাথর লুটের মহোৎসবে মেতে উঠেছিলেন। এইসব দূর্নীতিবাজদের দ্রæত সময়ের মধ্য গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অপরিকল্পিত হাউসবোর্ডগুলোতে পর্যটকদের আনাগোনা বেশী থাকলে ও অধিকমাত্রায় গানবাজনা ও বজ্র ফেলে দেয়ার কারণে জীববৈচিত্র,বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ,গাছপালা ও পশুপাখির নিরাপদ আভাসস্থল এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে বিনষ্ট করার কারণে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য  সরকারের প্রতি দাবি জানান 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসাউড়ার আনারস চাষ সম্প্রসারণ ও জিআই স্বীকৃতি নিয়ে মতবিনিময়

1

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

2

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

3

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে প

4

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

5

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

6

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

7

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র

8

জগন্নাথপুরে এম এ কাহারে সংবর্ধনা

9

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

10

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

11

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলা যুবদলের বিক্ষোভ

12

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

13

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

16

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখা পুনর্গঠণ সম্পন

17

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

18

‘দি কান্ট্রি টুডে’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

19

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

20