সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
গনতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যৃ বার্ষিকী মঙ্গলবার বিকাল ৫ টায় গণতান্ত্রিক মহিলা সমিতির রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে পালিত হয়েছে। গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দিপ্তি সরকারের সভাপতিত্বে ও জনতা সরকারের পরিচালনায় সভার শুরুতে অধ্যাপিকা হামিদা রহমানের স্মৃতির প্রতিশ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। সভায় অধ্যাপিকা হমিদা রহমানের জীবনী পাঠ করেন সভার সঞ্চালক জনতা সরকার। বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির অন্যতম নারীনেত্রী শিল্পী চন্দ,রোজিনা বেগম,দিলারা বেগম প্রমূখ। 


সভায় বক্তৃতারা বলেন অধ্যাপিকা হামিদা রহমান সমাজের পিছিয়ে পড়া মানুষের মুক্তির জন্য আমৃত্যু লড়াই সংগ্রামে জড়িত থেকে অনন্য দৃষ্টান্ত  রেখে গেছন। বক্তৃতারা আরও বলেন আমরা এমন এক সময় তাঁর ২০তম মৃত্যুবার্ষিকী পালন করছি যখন বিশ্বব্যাপী বাজার ও প্রভাববলয় পুনর্বন্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়ে বাণিজ্যযুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতিতে সর্বত্মক রূপ পরিগ্রহ করে, মুদ্রাযুদ্ধ, স্থানিক ও আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্রের ব্যবহারসহ তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি করছে। এর অন্যতম প্রতিফলন হিসেবে বাংলাদেশের ভূরাজনৈতিক ও রণনীতিগত সামগ্রিক গুরুত্বের প্রেক্ষিতে এদেশকে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পাশ্চাত্য এবং প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া স্ব স্ব পক্ষে যুদ্ধে সম্পৃক্ত করতে ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। এ প্রেক্ষিতে মার্কিনের দালাল ড. ইউনূসের নেতৃত্বে স্বৈরাচারী অন্তর্বর্তী সরকার মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে মানবিক করিডোর প্রদান, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মার্কিন নৌবাহিনীর সাথে সম্পর্কিত দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক সমঝোতার নামে 'প্রকাশ না করার শর্তে' (এনডিএ- নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) চুক্তি ইত্যাদি জাতীয় ও জন স্বার্থ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্ত কার্যকরী করে চলেছে। এর বিপরীতে একচেটিয়া পুঁজির নির্মম শোষণ-লুন্ঠনে ধনী-দরিদ্রের ব্যবধান বৃদ্ধি, বৈশ্বিক অর্থনীতিতে মন্দাজনিত পরিস্থিতি তীব্রতর হয়ে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব বৃদ্ধি, জন জীবনের দুর্ভোগ বৃদ্ধি ইত্যাদি তথা শ্রম-পুঁজির দ্বন্দ্ব এবং নিপীড়িত জাতি ও জনগণের সাথে সাম্রাজ্যবাদের দ্বন্দ্বে বিশ্বের দেশে দেশে শ্রমিক শ্রেণি ও জনগণের আন্দোলন-সংগ্রাম বেগবান হচ্ছে। আমাদের দেশেও জন জীবনের ও জাতীয় জীবনের জরুরি সমস্যা নিয়ে মার্কিনসহ সকল সাম্রাজ্যবাদ এবং তাদের দালালদের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের বিকল্প বিপ্লবী ধারাকে অগ্রসর করার দায়িত্ব গণতান্ত্রিক মহিলা সমিতিসহ জাতীয় গণতান্ত্রিক শক্তির ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারায় খাসিয়ামারা বালু মহালপরিদর্শনে ডিসি

1

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা

2

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

3

নবীগঞ্জে গৃহবধু সালমা হত্যার অভিযোগে খুনীদের ফাঁসির দাবিতে ম

4

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

5

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

6

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

7

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

8

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

9

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

10

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

11

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্

12

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

13

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই গ্রামবাসীর

16

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

17

দোয়ারায় এনসিপি নেতার বিরুদ্ধে দোকানের জমি দখলের অভিযোগ

18

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

19

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

20