শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ‘র একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’-এর আয়োজনে শুরু হয়েছে ‘স্পোর্টস সাস্ট ইনডোর গেমস–২০২৫’।
বুধবার (১০ জুলাই) থেকে শুরু হওয়া এ গেমস চলবে আগামী ১২ জুলাই (শনিবার) পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি হাসিন আবরার। তিনি জানান, “প্রতিবারের মতো এবারও আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনডোর গেমসের আয়োজন করেছি। এতে লুডো, দাবা, ক্যারাম, কার্ড, ডোমিনোস, মিনি মিসহ বিভিন্ন আকর্ষণীয় গেমস রয়েছে।”
তিনি আরও জানান, প্রতিটি গেমস সেগমেন্টে বিজয়ীদের জন্য পুরস্কার ও সনদের ব্যবস্থা রাখা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়। গেমস শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
মন্তব্য করুন