সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে ভোট হলে জবাবদিহিতা থাকবে না: কয়ছর

শান্তিগঞ্জ প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, 'পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যারা কথা বলছেন তারা নিজেরাই পিআর সম্পর্কে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমি সন্দিহান। আমার ধারণা তারা নিজেরাও পিআর বুঝেন না। বাংলাদেশের মানুষ পিআর কি তা বুঝে না। তারা প্রার্থীকে জেনে শুনে, যাচাই-বাছাই করে ভোট দিতে চায়। তারা দেখবে তারা যাকে ভোট দিবে তিনি কতটুকু উন্নয়ন করতে পারবে, কতটুকু সৎ, কতটুকু ভালো মানুষ। সব মিলিয়ে তারা প্রার্থীকে জেনেশুনে ভোট দিতে চায়।'

শনিবার বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, 'পিআর এমন এক সিস্টেম যেখানে মানুষ ভোট দিলেও এমপি কে হবে তা ভোটার নিজেও জানে না। শুধু বাংলাদেশে নয়, পশ্চিমেও হাতেগোনা কিছু দেশ ছাড়া অনেক দেশেই পিআর সিস্টেম নাই। জনগণের দীর্ঘদিনের দাবি একটি অবাধ সুষ্ঠু ভোট। জনগণ যাকে ভোট দিবে তাকে যেন জবাবদিহি করা যায়। পিআর পদ্ধতিতে ভোট হলে জবাবদিহিতা থাকবে না। মানুষ প্রার্থীকে জেনেশুনে ভোট দিলে সে যদি এমপি হয় তবে তাকে জবাবদিহি করতে পারবে।'

বিএনপির প্রার্থীদের গ্রীণ সিগন্যাল বিষয়ে তিনি বলেন, 'সাংবাদিকরা নানা বিষয়ে অনেক কিছু লিখে থাকেন। দল যখন প্রয়োজন মনে করবে তখন অফিসিয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ও মহাসচিব মহোদয় সাক্ষরিত অফিসিয়াল চিঠি আসবে। উপযুক্ত সময়েই সেটা পাঠানো হবে। যখন অফিসিয়াল চিঠি আসবে তখনই মনে করবেন এটা গ্রীণ সিগন্যাল। এর আগে অনেক কিছু লেখালেখি হবে। তাতে কান না দেওয়াই ভালো।'

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, আবুল কাশেম নাঈম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শ্যামল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ সাজন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাছুম আহমদ, শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সদস্য মানছুর আহমদ  প্রমূখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে নৌকা বাইচ

1

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

2

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সহ নানা দাবিতে মানববন্ধন

3

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

4

৫ কিলোমিটার জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

5

হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব শুরু

6

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

7

জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষার্থী খুশী

8

শেষ হলো জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাঠপর্ব

9

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কার

10

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচি

11

সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ

12

ওয়ার্ল্ড ভিশনের ফলজ গাছের চারা বিতরণ

13

আগামীতে বাঁধে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার: পানি

14

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

15

তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

16

বিশ্ব হার্ট দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

17

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

18

জেলা জুড়ে সুনামগঞ্জ আনসার ভিডিপির বৃক্ষ রোপণ

19

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

20