স্টাফ রিপোর্টার
" সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ কটি দুর্যোগ"এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে ভুমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক রিলিজ বাংলাদেশ, ব্র্যাক,ইরা,সিএনআরএস,ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম,এফআইভিডিবি,পথফাইন্ডার’র সহযোগিতায় অনুষ্ঠিত দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,সুঞ্জিত কুমার চন্দ, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো এনামুল হক, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, ব্রাকের রিজিওনাল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরী, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল রিজিওনাল অফিসার মোস্তাফিজুর রহমান,ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার শ্রী অরূপ রতন দাশ, সিএনআরএস,প্রজেক্ট কো অর্ডিনেটর সৌরভ রায়,এফআইবিডিবি জেলা সম্বনয়কারি একে শামীম আহমদ, প্রজেক্ট কো অর্ডিনেটর ইরা প্রসুন রায় প্রমুখ।
দিবসটি উদযাপনে সিভিল ডিফেন্স ও ফায়ারসার্ভিস’র নেতৃত্বে এবং রেডক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবীগণ ভূমিকম্প,বজ্রপাত ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
পরে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই’র কাছে দুর্যোগকালীন সরঞ্জামাদি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।##