সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা, মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। এই পরিবারের কোনো সদস্যই আর বেঁচে রইলেন না। দু’বছর আগে মারা গেছেন কেশবার স্বামী। এবার মা-মেয়ে। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অপর নিহত সিএনজি চালক সজল ঘোষ (৫০) শহরের নবীনগর এলাকার বাসিন্দা। নিহত ৩ জনই ইসকন প্রভুর ভক্ত। এঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত চালকের নাম পারভেজ আহমদ (৩০)। সে দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বর্তমান ঠিকানা সিলেটের বাদাম বাগিছায়। 

শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ২ জন নিহত হন। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। প্রথমার মৃত্যু নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হাসান। তিনি বলেন, প্রথমে একজনকে হাসপাতালে নিয়েছেন কিছু লোক। কিন্তু ওই রোগী পথেই মারা গেছেন। পরে হাইওয়ে পুলিশ আরো দু’জনকে নিয়ে গিয়েছেন। তারাও মৃত ছিলেন। হাসপাতালে আনার , আগেই তারা মারা গিয়েছিলেন।

নিহতদের ঘনিষ্টজন গোবিন্দ কুমার দাশ মরদেহগুলো সনাক্ত করেছেন। তিনি জানিয়েছেন, সিএনজি চালক সজল ঘোষসহ নিহত সকলেই ইসকন ভক্ত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে দেখেছি। এটা অত্যন্ত লোমহর্ষক ও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। আমরা এসে ঘটনাস্থলে দু’জনের মরদেহ পেয়েছি। মেয়েটাকে (প্রথমা চৌধুরীকে) হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে। তাদেরকে আমরা চিনি। তারা সকলে ইসকন ভক্ত।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা ১০ মিনিটের সময় সুনামগঞ্জগামী একটি দ্রুত গতির ট্রাক সিলেটমুখী সিএনজিকে বাঘেরকোনা গ্রামের সামনে সরাসরি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে৷ চালক নেশাগ্রস্ত ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় শাহীন মিয়া ও শাহ আলম জানিয়েছে, আমরা ঘুমে ছিলাম। বিকটশব্দ শুনতে পেয়ে দৌঁড়ে বের হয়েছি। গিয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে যাচ্ছে। সিএনজি দুমড়েমুচড়ে গেছে। ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। একজনকে হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তিনিও নিহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম। টিম লিডার আলমগীর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল এসেছি। দু’টি লাশ উদ্ধার করেছি। 

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি আমারা উদ্ধার করেছি।

শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ জানিয়েছেন, ঘাতক ট্রাকের চালক ও দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। ##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ছায়েমের স্বপ্নযাত্রা

1

বিশ্ব হার্ট দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

2

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

3

জামালগঞ্জে কৃতী শিক্ষার্থী ও পরিবেশকর্মীকে সংবর্ধনা

4

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

5

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

6

সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুর মিছিল-অদক্ষ ও মাদকাসক্তি চালকদের ক

7

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

8

দোয়ারায় মোবাইল চুরি’র ঘটনার জের, দুইপক্ষে সংঘর্ষে আহত ৪৫

9

২০০ শিশুর জন্মদিন উদযাপন

10

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

11

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক ব

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ অনুষ্ঠান

14

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

15

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান

16

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

17

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট

18

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দিলেন তালহ

19

দোয়ারায় প্রবাসীর জমি দখলে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাত

20