স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয় বিয়াম ল্যাবরেটরি স্কুল, সুনামগঞ্জ এর পরিদর্শন করেছেন।
রবিবার, দুপুর ১২.৩০ মিনিটে শহরের কাজীর পয়েন্টস্থ, বিয়াম ফাউন্ডেশন এর একটি শিক্ষা শাখা ও জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত জেলার ইংলিশ ভার্সন স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল, সুনামগঞ্জ পরিদর্শন করেন জেলার সুযোগ্য, মান্যবর জেলা প্রশাসক ও সভাপতি , বিয়াম ল্যাবরেটরী স্কুল, সুনামগঞ্জ এর জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্যার।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সমর কুমার পাল স্যার এবং স্কুলের ভাইস প্রিন্সিপাল সহ সহকারী শিক্ষক মণ্ডলী।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় স্কুলের বিভিন্ন শ্রেণির পাঠদান বিষয়ে ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
জেলার অন্যতম এই স্কুলের সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যত পরিকল্পনা রয়েছে বলে জানান ।