সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামরুল


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।  একই সাথে জাদুকাটা নদী থেকে অবৈধভাবে পাড় কেটে বালি উত্তোলন করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে তিনি এই অনুরোধ জানান 


আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেন,  সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলায় একাধিক ঘাটে টোল আদায়ের নামে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা উত্তোলন করা হচ্ছে। হাওর এলাকায় পথে পথে এভাবে চাঁদাবাজি হচ্ছে।  বিশেষ করে ফতেপুরে
বিআইডব্লিউটিএ’র ঘাট, তাহিরপুর উপজেলার বিআইডব্লিউটিএ ডাম্পের বাজার ঘাট, ফাজিলপুর নৌকা ঘাট, ঘাঘরা নৌকা ঘাট, এবং শ্রীপুর নৌকা ঘাটে টোল ট্যাক্স আদায়ের নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, যেখানে সরকার ৩০-৫০ পয়সা টোল নির্ধারণ করে দিয়েছে সরকার,  সেখানে অবৈধভাবে  ২ থেকে ৩ টাকা করে আদায় করা হচ্ছে। এর ফলে এই অঞ্চলের ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণির মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকদের স্বার্থরক্ষায় তিনি জেলা প্রশাসককে প্রত্যেকটি ঘাটে টোল আদায়ের জন্য নির্দিষ্ট চার্ট টানিয়ে দেওয়ার অনুরোধ জানান।

কামরুজ্জামান কামরুল জাদুকাটা নদীর তীর (পাড়) কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি লক্ষ্য করছি রাতের আধারে জাদুকাটা নদীর পাড় কাটা হচ্ছে। কোনো অবস্থায় পাড় কাটতে দেওয়া যাবে না।’ তিনি পরিবেশ এবং শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা করে নদীতে ড্রেজার চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানান। তার মতে, নদীতে ড্রেজার চললে নদীর তীরবর্তী হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি পরিবেশ ও শ্রমিকদের কথা বিবেচনা করে ড্রেজার চলতে না দেওয়া এবং পাড় কাটা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।


সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে   ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। শুধু তাই নয় নদীর তীর কেটে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবাই মিলে সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে’

1

সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমেদ

2

‘দি কান্ট্রি টুডে’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

3

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

4

কামারখালসহ পৌরসভার সকল খাল উদ্বার ও সংরক্ষণে আলোচনা

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্

7

দোয়ারায় খাসিয়ামারা বালু মহালপরিদর্শনে ডিসি

8

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

9

রেড ক্রিসেন্ট এর উদ্যোগে ৫০০ শীতবস্ত্র বিতরণ

10

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

11

ওয়ার্ল্ড ভিশনের ফলজ গাছের চারা বিতরণ

12

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

13

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

14

খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব

15

তাহিরপুরে ৫ জনকে আটক করার নির্দেশ দিলেন মৎস্য উপদেষ্টা

16

সুনামগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

17

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

18

জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায়

19

প্রত‍্যেক শিক্ষার্থীকে জীবনমূখি শিক্ষায় এগিয়ে যেতে হবে-ইউএনও

20