সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন


দোয়ারাবাজার প্রতিনিধি
সারা দেশের মতো সুনামগঞ্জের দোয়ারাবাজারে  শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় দোয়ারাবাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু সালেহীন খাঁন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে।
 টাইফয়েড কেবল স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত শিশুরও হতে পারে। তাই আমরা কমিউনিটি পর্যায়েও টিকাদান চালাবো, যেন কোনো শিশু বাদ না যায়।

তিনি  আরও বলেন, টাইফয়েড একটি অত্যন্ত মারাত্মক রোগ। অনেক সময় সাধারণ জ্বর ভেবে আমরা বুঝতে পারি না এটি টাইফয়েড। শিশুদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে অঙ্গহানি পর্যন্ত ঘটাতে পারে। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা। অনেক অভিভাবক অজান্তে বারবার অ্যান্টিবায়োটিক পরিবর্তন করেন, যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়—এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। তাই এই টিকাদান কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু সালেহীন খাঁন। বলেন, স্কুল পর্যায়ে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্নেদের হামলায় মামু নিহত

1

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দিলেন তালহ

2

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

3

শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের মত

4

ছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি

5

'জনতার মুখোমুখি সালাম মাদানী'

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩ জন আসামি গ্রেফতার

8

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

11

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

12

ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর

13

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

14

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

15

জেলা যুবদলের নেতা আমিনুর রশিদ আমিনের মাতার মৃত্যুতে শোক প্রক

16

কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

17

ছাতকের আ. লীগের নেতা আব্দুল মমিন গ্রেফতার

18

জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

19

প্রান্তিক কৃষকের পাশে ব্রি, সুনামগঞ্জে যান্ত্রিক ধান আবাদ

20