সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুরমা নদী যেন ময়লার ভাগাড়, ফেলা হচ্ছে বাজারের আবর্জনা


দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে  বাজারের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদী। বাজারের ময়লা-আবর্জনা ফেলে নদীটিকে ভাগাড়ে পরিণত করা হয়েছে। এতে দিন দিন নষ্ট হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশপাশের মানুষজন।

নদীদূষণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকেরা। তাঁদের দাবি, এ অবস্থার কারণে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতা, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছেন। এ ছাড়া পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে নদী রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

শনিবার ১৩ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, দোয়ারা বাজারের উত্তরে দোয়ারা-শরিফপুর সড়কের সেতুর দু'পাশে  ময়লা-আবর্জনা বিশাল স্ত্তপ। দুর্গন্ধে সেখানে দাঁড়ানোও কষ্টকর। বাজারের কয়েক'শ দোকান, শতাধিক বসতবাড়ি ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা নিয়মিতভাবে নদীতে ফেলা হয়। 

নাম প্রকাশ না করার শর্তে দোয়ারাবাজার এলাকার এক বাসিন্দা নয়া দিগন্তকে বলেন, বেশ কয়েক বছর ধরে দিনরাত যে যেভাবে পারছেন নদীর ব্রিজের দু-পাশে  ময়লা-আবর্জনা ফেলছেন। বিশেষ করে বাজারের রেস্তোরাঁ ব্যবসায়ী, মুরগি, মাছ, মাংস ও তরকারি ব্যবসায়ীরা ময়লা বস্তায় ভরে নদীতে ফেলছেন। যখন পানি বেশি থাকে, তখন এসব ময়লা স্রোতে ভেসে যায়। পানি কম থাকলে বড় স্তুপ দেখা যায়। এতে দূর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের। এসব দেখার যেন কেউ নেই।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী জানান, নদীর পাড় ঘেঁষে কয়েকটি বসতঘর আছে।  এসব বাসিন্দারাও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ। এ ছাড়া নদী–সংলগ্ন মসজিদে নামাজ আদায় করতে গিয়ে দুর্গন্ধে দুর্ভোগ পোহান মুসল্লিরা।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আউয়াল নামে এক ব্যবসায়ী বলেন, ‘ব্যবসায়ীরা বাধ্য হয়ে নদীর পাড়ে  ময়লা ফেলছেন। কারণ, বাজারের ময়লা ফেলার জন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিতে পারেনি  স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন।’


পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দোয়ারাবাজার উপজেলা কার্যালয়ের কর্মকর্তা সাদ্দাম হোসেন  বলেন, নদীদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। বিষয়টি আগামী সভায় তোলা হবে।


নদীদূষণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ  । বাজারের ময়লা অবর্জনা ফেলার নির্দিষ্ট একটা জায়গার ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন,দোয়ারাবাজারে নিয়মিত সক্রিয় কমিটি না থাকায় এমনটা হচ্ছে।  বাজারে একটা কমিটি হওয়া প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

1

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

2

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

3

সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলায় মানববন্ধন

4

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

5

শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

6

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইল ১১ দলীয় জোট।। দক্

7

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

8

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় ক

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

বিএনপি নেতা হারুনুর রশিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

11

এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

12

রাতের আধারে ড্রেজার দিয়ে বালু লুট হুমকিতে স্থানীয় বসতভিটা বা

13

দোয়ারাবায় সীমান্ত অতিক্রম রোধে চেলা নদীতে প্রশাসনের লাল পতাক

14

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

15

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

16

তাহিরপুরে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

17

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

18

এমপি প্রার্থী এড. ইয়াসীন খানের পক্ষে শান্তিগঞ্জে লিফলেট বিতর

19

দিরাই শাল্লার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে

20