সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির সদস্য হওয়ায় সংবর্ধনা প্রদান


শান্তিগঞ্জ প্রতিনিধি
‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন ইউজিসির সদস্য হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 




মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস আব্দুল মজিদ কলেজ ভবনের অডিটোরিয়ামে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে  এই সংবর্ধনা প্রদান করা হয়।



সংবর্ধনা অনুষ্ঠানে সুবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌ মো: সারফুদ্দিন এর সঞ্চালনায় ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানটির সমন্বয়ক ও প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে  শান্তিগন্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুকান্ত সাহা ও আব্দুল মজিদ কলেজের প্রিন্সিপাল জনাব মাসুদুর রউফ পল্লব।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের গৌরব, অর্জন এবং সুনাম যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় এই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় একটি আলোকিত মানুষ গড়ার কারখানা এবং সমাজের অন্ধকার দূরের আলোকবর্তিকা হিসেবে যেন বাংলাদেশে অনন্য অবস্থানে সুবিপ্রবি স্থান নিতে পারে সেই আশা ব্যক্ত করেন। সুবিপ্রবির ইতিহাসে খুব অল্প সময়েই মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের এই অর্জন সবাইকে নতুন প্রেরণা দেয়।  গর্বের মুকুট হিসেবে সুবিপ্রবির সুনাম যেন ছড়িয়ে পরে বক্তারা সেই আকাঙ্ক্ষা ব্যাক্ত করেন।


 
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সংবর্ধনা অনুষ্ঠানেটি প্রাণবন্ত হয়ে উঠে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিনন্দন মূলক এবং আশাব্যাঞ্জক বক্তব্য সবাইকে বিমোহিত করে। 

‎সংবর্ধিত অতিথি ও সুবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বলেন - এই অর্জন সুবিপ্রবি পরিবারের সবার অর্জন। ইউজিসির সদস্যপদ (খন্ডকালীন) লাভ হওয়ায় প্রত্যাশার এবং কাজের জায়গায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মন্তব্য করেন তিনি, এছাড়া বিশ্ববিদ্যালয় তথা দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন আগামীতে যেন নতুন উদ্যমে কাজ করতে পারেন এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও শিক্ষায় সারা দেশের মধ্যে অনন্য স্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিন পর গ্রীস থেকে দেশে ফিরল রাজা হোসেনের লাশ

1

খাসিয়ামারা নদী'র ড্রেজার মেশিন অপসারণে ইজারাদারকে ইউনওর নির্

2

মুশতাক হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজ কারাগারে

3

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

4

টেন্ডার হলেই হাওরে উড়াল সেতুর কাজ শুরু হবে: গণশিক্ষা উপদেষ্ট

5

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

6

ইব্রাহীমপুরে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

7

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা

8

বিজিবি’র টহলদলের উপর হামলায় ৫জন গ্রেফতার

9

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

10

বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির পৃষ্টপোষকতা

11

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচের

12

হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নের প্রচেষ্টায় সে

13

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

14

পানিতে ডুবে প্রাণ হারাল ৩ বছরের ফারহান

15

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সুস্থ্যতায় দোয়া মাহফিল

16

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

17

হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন

18

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনে স্বারকলিপি

19

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

20