সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের “বয়স্ক, বিধবা ও স্বামী নিঃস্ব” নারী ভাতা কর্মসূচি (ভিউব্লিউবি) এর উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ছয়টি ইউনিয়নের আবেদনকারীদের সরাসরি অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।



উপজেলার ছয়টি ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন— ভীমখালি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন, ফেনারবাঁক ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জামালগঞ্জ উত্তর ইউনিয়নে সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, বেহেলী ইউনিয়নে খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুন নুর রহমান এবং সাচনা বাজার ইউনিয়নে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন।


উল্লেখ্য, এ গণশুনানির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে তালিকা প্রণয়ন করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা প্রকৃত প্রাপ্যদের মাঝে পৌঁছানো যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

শান্তিগঞ্জে জমিয়তের গণ মিছিল ও আলোচনা সভা

3

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শওকতের সমাবেশ

4

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

5

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দিলেন তালহ

6

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দল প

7

এইচ এম পি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

8

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

9

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

10

জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক

11

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

12

ত্যাগীনেতাদের মূল্যায়ন করতে হবে-কামরুজ্জামান কামরুল

13

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

14

ওসমান হাদি'কে গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

15

শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্য ২৭ ডিসে

16

রাজারগাঁওয়ে বসতভিটার জায়গা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত ভাঙচুর

17

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

18

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

19

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

20