স্টাফ রিপোর্টার
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি'র সহায়তায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২০২২ সালের এইচএসসিতে ৮ জন ও এসএসসিতে ৬ জন এবং ২০২৩ সালে এইচএসসিতে ৭ জন ও এসএসসিতে ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। জেলা জামায়াতের আমীর মাও. তোফায়েল আহমদ খাঁন, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান।
এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, কলেজ শিক্ষার্থী মো. লিয়ন চৌধুরী।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।