সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাতে হত্যা, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন


ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় বিবাহ বিচ্ছেদের পর সাবেক স্বামীর চুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) খুন হওয়ার ঘটনায় মানববন্ধন হয়েছে। 

নিহত শরীফা পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে। 

রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ধর্মপাশা ও মোহনগঞ্জ এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান। 

এতে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ প্রসক্লাবের
 যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক তালুকদার, নিহতের মা সাজেদা আক্তার, মোহনগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার, সহসভাপতি মোহনগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম, শিক্ষক ও ঈমাম
 মাও. হাবিবুল্লাহ, পৌর বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক বিকচান মিয়া, গৃহিণী ডালিয়া ও ছাত্রী  তানিয়া আক্তার প্রমুখ।

উল্লেখ, গেল ৬ অক্টোবর সকালে উপজেলা চত্বরে শরীফার সাবেক স্বামী আক্তার হোসেন ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে শরীফার মৃত্যু হয়। 
পরে ৮ অক্টোবর আক্তার হোসনকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের ছোট ভাই লিমন মিয়া।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনার সাথে জড়িত আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

1

যাদুকাটায় পাড় কাটার দায়ে আটক ৬

2

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আ

3

ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ

4

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনু

5

শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) ব্যবস্থাপনা কমিটিকে অবাঞ্ছ

6

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

7

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে পূবালী ব্যাংকের প্রতিনিধি দ

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

শান্তিগঞ্জে পোনামাছ মাছ অবমুক্ত

10

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিস

11

আবাবিল যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

12

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন ও পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ে সংব

13

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

14

দিরাইয়ের ৯ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

15

শান্তিগঞ্জে জমিয়তের গণ মিছিল ও আলোচনা সভা

16

ধর্মপাশায় প্রাক্তন স্বামীর চুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আটক

17

দোয়ারার রাস্তার কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিলো স্থান

18

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

19

'শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে।'

20