সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

প্রেসবিজ্ঞপ্তি
জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই যোদ্ধাদের জন্য নির্ধারিত মাসিক সম্মানি ভাতা তাদের যাচাইকৃত স্ব স্ব ব্যাংক হিসাবে প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। যাদের ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গিয়েছে ইতোমধ্যে তাদের ব্যাংক হিসাবে এককালীন অনুদান এবং জুলাই ২০২৫ মাসের সম্মানি ভাতা প্রদান করা হয়েছে। 

যে সকল জুলাই যোদ্ধার ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়নি তাদের অনুকূলে এককালীন অনুদান ও সম্মানি ভাতা প্রদান করা সম্ভব হয়নি। ইতোমধ্যে যাদের ব্যাংক হিসাবে এককালীন অনুদান ও মাসিক ভাতা প্রেরণ করা হয়েছে তাদের নামের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায়নের ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাভাতা’ সেবাবক্সে প্রকাশিত আছে। 

যারা এখনো ব্যাংক হিসাবের তথ্য প্রেরণ করেননি এবং যাদের ব্যাংক হিসাবে এখনো মাসিক সম্মানি ভাতার টাকা জমা হয়নি তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এর ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাভাতা’ সেবাবক্সে প্রকাশিত গুগল (google) ফর্ম এ তথ্য পূরণ করে অনলাইনে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। দাখিলকৃত তথ্যের প্রমাণকের হার্ডকপি (এনআইডি/জন্ম নিবন্ধন, ব্যাংক স্টেটমেন্ট বা চেক বই এর পাতার কপি রাউটিং নাম্বারসহ, গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি) আবশ্যিকভাবে ২১/০৮/২০২৫ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ সরকারি পরিবহন পুলভবন, সচিবালয় সংযোগ সড়ক, কক্ষ নম্বর- ১০১৪ এ সরাসরি দাখিল করতে হবে। 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এর ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাভাতা’ সেবাবক্সে প্রকাশিত গুগল (google) ফর্মটি ২০/০৮/২০২৫ তারিখ রাত ১১:৫৯:৫৯ পর্যন্ত খোলা থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ দুই চোর আটক

1

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

2

মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দি

3

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

4

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

5

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

6

লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশা

7

ধোপাজান নদী থেকে বালু লুটের ঘটনায় আদালতে মামলা

8

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সুনামগঞ্জের তাহমিদ আ

11

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থীর ইশতেহার ঘোষণা

12

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

13

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

14

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ

15

শিল্পকলায অয়নৃত্য'র বর্ষার মনোমুগ্ধকর আয়োজন ‘নীল নবঘনে’

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

18

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

19

সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

20