সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন


জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সোমবার বিকেলে পৌর শহরের কেশবপুর গ্রামের প্রয়াত মরমি সাধক বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ এর নামে সরকারি রেজি.প্রাপ্ত সংগঠন রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে উক্ত পরিষদকে বঞ্চিত করার পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
রাধারমণ পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমূখ। এতে পরিষদ সদস্য তৈয়বুর রহমান, তোতা মিয়া, টুনু মিয়া, কামরুল হাসান তেরাই, মানিক মিয়া, প্রবীন মুরব্বি মিরাস আলী, মখলিছ মিয়া, সংগঠনের অন্ধ বাউলশিল্পী আলিফ মিয়া, বকুল মিয়া, যন্ত্রশিল্পী সাব্বির, আলম সহ পরিষদের ৫১ সদস্য ওবিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। 
সভায় বক্তারা বলেন, আমরা দীর্ঘ ৩৫ বছর ধরে রাধারমণের জন্ম-মৃত্যু বার্ষিকী ও উৎসব সহ নানা কর্মসূচি পালন করে আসছি। এতে অনেক মামলা-মোকদ্দমা সহ নানাভাবে হয়রানি হতে হয়েছে। মামলায় উচ্চ আদালতের রায়ে রাধারমণের জায়গা অবমুক্ত করা হয়। অবশেষে জায়গা অবমুক্ত হওয়ায় এখানে সরকারিভাবে কমপ্লেক্স নির্মাণের অনুমতি হয়েছে। তবে বর্তমানে আমাদের সংগঠনকে পাশ কাটিয়ে ও বঞ্চিত করতে বিভিন্ন নামে-বেনামে সংগঠন করে পায়দা হাসিলে চক্রান্ত করছে একটি মহল মহল। যা কোন অবস্থায় কাম্য নয়। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আমাদের সংগঠনকে বহাল রাখুন। অতীতের মতো আগামীতেও রাধারমণ উৎসবসহ নানা কর্মসূচি বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

1

জুলাই শহিদদের স্মরণে শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

2

সিলেট কোম্পানীগঞ্জের নতুন এসিল্যান্ড পলাশ তালুকদার

3

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

4

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

5

দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৪, পলাতক

6

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলা যুবদলের বিক্ষোভ

7

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

8

দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই গ্রামবাসীর

9

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচি

10

মানবসেবায় পিতার মতো আমিও জীবনের সোনালী দিনগুলো বিলিয়ে দেব: ব

11

জামালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

12

‘আফাল’, আতঙ্কিত হাওরবাসী

13

বাদাঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

14

শান্তিগঞ্জে পোনামাছ মাছ অবমুক্ত

15

লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশা

16

এক জোড়া লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি!

17

‎‎গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

18

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

19

দুলভারচরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে বহু বছরের দখলবাজি, চাঁদা

20