স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ - সিলেট মহাসড়কের পাগলা বাজার এলাকায় পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ নিহতদের সঠিক বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
শনিবার দুপুরে মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্যের সভাপতিত্বে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের দূর্নীতির কারণে মহাসড়কে প্রতিদিন মৃত্যু মিছিল বেড়েছে। ফিটনেস ও লাইসেন্সবিহীন মাদকাসক্ত চালকের কারণে সড়কে এসব দূর্ঘটনা ঘটছে। গত ১ মাসের ভেতরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় ৭ জনের প্রাানহানির ঘটনা ঘটেছে।তবু ও প্রশাসনের কোন তৎপরতা না থাকায় চিন্তিত সাধারণ মানুষ। প্রশাসনের ব্যর্থতার কারণে সড়কে ঝরছে তাজা প্রাণ।
এসময় মানববন্ধন বক্তব্য রাখেন, প্রথম আলোর সুনামগঞ্জ নিজস্ব প্রতিবেদক এড.খলিলুর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।