সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল সেক্রেটারি অলিদ

এমসি কলেজ প্রতিনিধি

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের (ষাণ্মাসিক) জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।  গত (২১ জুলাই) এক অভ্যন্তরীণ সভার মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। সভায় সিলেট মহানগরের শিবির নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন এই কমিটির অনুমোদন দেন। 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইসমাইল খান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্র অলিদ হাসান।

ইসমাইন খান এর আগে ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নব মনোনীত সেক্রেটারি অলিদ হাসান সিলেট মহানগর শিবিরের আবাসিক শাখা কোতোয়ালি পূর্ব থানার সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।   

নতুন সভাপতি ও সেক্রেটারি দায়িত্ব গ্রহণের পর এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে আমরা আদর্শিক ছাত্ররাজনীতি, শিক্ষাবান্ধব ক্যাম্পাস এবং মানবিক নেতৃত্ব গঠনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতায় এ লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যেতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্ব

1

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

2

জাতীয় পার্টির উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণদাবীতে

3

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

4

বজ্রপাত রোধে দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

5

শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার্থে ও খাসজমি দখলমুক্ত করতে সংবাদ স

6

শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষক

7

তাহিরপুরে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

8

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

9

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থীর ইশতেহার ঘোষণা

10

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জা

11

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল

12

দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

13

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

14

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ব

15

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

16

সুনামগঞ্জ সদর হাসপাতাল: স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ!

17

সুনামগঞ্জে মাদকসহ আটক ১

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

20