স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ তরুণ দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল ফজল আকাশ ও সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে র্যালীটি শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশের সভাপতিত্বে ও দলের সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ,জেলা স্বেচ্ছাসেবক দলের বআহবায়ক মনাজ্জিও হোসেন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক সুহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,জেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতিশাহীনুর আলম,সহ সভাপতি সেলিম আহমদ,সহ সাধারন সম্পাদক আব্দুর রহমান,আব্দুল্লাহ আল মামুন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম,যুবদল নেতা রিপন মিয়াসহ জেলা যুবদল,ছাত্রদল কৃষকদলসহ সহযোগি সঙগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।