সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহিদদের স্মরণে শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

শাবিপ্রবি প্রতিনিধি

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় (শাবিপ্রবি) ‘রেইজ ফর জাস্টিস’ শিরোনামে হাফ ম্যারাথন প্রতিযোগিতা  আয়োজিত হতে যাচ্ছে। ম্যারাথনের আয়োজন করছেন শাবিপ্রবি সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ভয়েস ফর জাস্টিস।

আগামী ১ আগস্ট (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ প্রতীকী ম্যারাথনের যাত্রা শুরু হবে। আজ  বৃহস্পতিবার শাবি প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. মোমিনুর রশিদ শুভ।

তিনি জানান, ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে ম্যারাথনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে। অংশগ্রহণকারীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন: "https://www.theathletex.net/register/2/one "

এছাড়াও আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে স্থাপন করা হবে রেজিস্ট্রেশন টেন্ট, যেখানে সরাসরি নিবন্ধনও করতে পারবে ইচ্ছুক রানাররা।


এই ম্যারাথনে ২১.১, ১০ ও ৫ কিলোমিটার এই তিনটি ক্যাটাগরি রয়েছে। প্রতিটি ইভেন্টেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য পৃথক রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। ২১ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য ৭৯৯ টাকা ও সাধারণদের জন্য ৯৯৯ টাকা, ১০ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য ৬৯৯ টাকা ও সাধারণদের জন্য ৮৯৯ টাকা এবং ৫ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য  ৫৯৯ টাকা ও সাধারণদের জন্য ৭৯৯ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। 


সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, “নতুন বাংলাদেশর গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহিদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরবে।”

আয়োজক কমিটির সদস্যরা জানান,  শিক্ষার্থী থেকে শুরু করে নাগরিক সমাজের সকল স্তরের মানুষ এই আয়োজনে অংশ নিতে পারবেন। আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। আমাদের সংগঠনের পেজে ম্যারাথনের সকল আপডেট তথ্য প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট

1

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্

2

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

3

দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৪, পলাতক

4

বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

5

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

6

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্

7

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

10

মন্ত্রিসভা নিয়ে আলোচনায় সুনামগঞ্জের দুই সংসদ সদস্য- কয়সর ও ম

11

বিশ্বম্ভরপুরে প্রবাসীর ঘরে সশস্ত্র হামলা, ২০ লাখ টাকা লুট

12

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

13

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে পূবালী ব্যাংকের প্রতিনিধি দ

14

জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে

15

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

16

সুনামগঞ্জ -৫ আসন ভিত্তিক শিবিরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

17

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

18

আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষা বৃত্তি পুরস্কার ও সনদপ্র

19

শান্তিগঞ্জে মেধা বৃত্তি’র সনদ প্রদান

20