সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইব্রাহীমপুরে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ শহরতলীর ইব্রাহীমপুর গ্রামের চলাচলের প্রধান রাস্তা সংস্কার ও রাস্তার ওপর হেলে পড়া গাছের কারণে যানবাহন ও জন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে আসছে। একই সঙ্গে রাস্তার একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং পূর্ব ইব্রাহীমপুর এলাকায় নদীভাঙনের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এসব সমস্যার বাস্তব চিত্র দেখতে এলাকা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা জেরিন।


মঙ্গলবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ইব্রাহীমপুর গ্রাম পরিদর্শনে গেলে স্থানীয়রা রাস্তার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে বুধবার বিকেলে ইউএনও সুলতানা জেরিন সরেজমিনে গিয়ে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।


পরিদর্শনকালে এলাকাবাসী ইউএনও'র কাছে রাস্তা সংস্কার, গাছ অপসারণ ও নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগের দাবি জানান। ইউএনও সুলতানা জেরিন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।


এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী জুনায়েদ হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি ব্যাংক’র ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন-করণীয় বিষয়ক পর্য

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

3

জামালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান

4

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্

5

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

6

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

7

দোয়ারায় মোবাইল চুরি’র ঘটনার জের, দুইপক্ষে সংঘর্ষে আহত ৪৫

8

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

9

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিয়াজুরী

10

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

11

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

12

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

13

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

14

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

15

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

16

শান্তিগঞ্জে ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

17

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দল প

18

জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

19

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

20