সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর

স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, “আমরা আশা করি অন্তবর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে এবং দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও শান্তি প্রতিষ্ঠিত হবে।”

রবিবার (১৭ আগস্ট) রাত ৮টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন শাখা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কয়ছর এম আহমেদ অভিযোগ করে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে, গণতন্ত্র হরণ করে গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। গত ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সময়ে হাজারো নেতা শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে মামলা-হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে তার দোসররা এখনো ঘাপটি মেরে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে যারা সুবিধাভোগী ছিলেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান কামালী এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. রাহিন তালুকদার। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পিপি মল্লিক মঈন উদ্দীন সুহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুহাদ্দিস আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই গ্রামবাসীর

1

জামালগঞ্জে ইউএনও মুশফিকীন নূরের অপসারণ দাবি

2

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ

3

দোয়ারায় জব্দকৃত গরু ৫ প্রতারনার দায়ে আদালতের নির্দেশ

4

দোয়ারার রাস্তার কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিলো স্থান

5

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

6

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

9

দিরাইয়ে ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৬

10

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

11

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

12

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

13

‎‎এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব’র কার্যক

14

ছাতকের আ. লীগের নেতা আব্দুল মমিন গ্রেফতার

15

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের জাতীয় সংসদে প্রেরণ

16

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

19

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

20