সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

সারাদেশের মতো সুনামগঞ্জেও আগামী শুক্রবার (২৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় কর্মসূচি ‘পদযাত্রা’ সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা এনসিপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। তিনি বলেন, “স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জে আসছেন। আলফাত উদ্দিন স্কয়ার থেকে পদযাত্রা শুরু হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে চাই।”

পদযাত্রায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, “১২টি উপজেলায় প্রচার চালানো হয়েছে। প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। পদযাত্রাকে ঘিরে কোনো জনদুর্ভোগ হবে না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস, আলাউদ্দীন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

1

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ

2

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

3

প্রান্তিক কৃষকের পাশে ব্রি, সুনামগঞ্জে যান্ত্রিক ধান আবাদ

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নের প্রচেষ্টায় সে

6

শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে ক্যারিয়ার ক্লাবের মতবিনিময়

7

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন

8

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

9

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

10

শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

13

শাল্লায় চারপাশের ময়লা আবর্জনা সড়ানোর উদ্যোগ

14

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

15

প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল করে রমরমা বালুর ব্যবসা

16

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা

17

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

18

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচের

19

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

20