সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ



দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ এনে প্রতিবাদ, বিক্ষোভ করেছে এলাকাবাসী। 

রবিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় বক্তারা বলেন, গত বুধবার (২১ আগষ্ট) সকাল ৯ টায় চিলাইপাড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র শফিক মিয়া (৭০) পুরান বাঁশতলা ব্রিজের দক্ষিনের জমিতে হালচাষে ব্যবহৃত ট্রাক্টরের চালক ও শ্রমিকদের জন্য মোটরসাইকেল যোগে নাস্তা নিয়ে জমিতে আসেন। এমন সময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮)  বিজিবি'র বাঁশতলা বিওপি ক্যাম্পের সদস্যরা এসে শফিক মিয়াকে ধমক দিয়ে বলেন, যে তুমার কাছে থাকা মোটরসাইকেল ভারতীয়। তখন শফিক মিয়া বিষয়টি অস্বীকার করে জানায়, সিলেটের একটা শোরম থেকে গাড়িটি তার আত্নীয়ের কেনা। এটা ভারতীয় নয়। তখন বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি ভারতীয় দাবি করে বলেন,  গাড়ির উপযুক্ত কাগজাদিসহ  স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে বিওপি ক্যাম্পে যোগাযোগ করার জন্য। পরবর্তীতে মোটরসাইকেলের কাগজাদি এবং স্থানীয় সাবেক ইউপি  সদস্য আব্বাস উদ্দিনকে নিয়ে বিজিবি ক্যাম্পে গেলে বিওপি সদস্যরা গাড়ি না দিয়ে বলেন, এই গাড়ি দিয়ে সীমান্ত এলাকায় চোরাই পণ্য পাচারের কাজ করা হয়, মামলা দায়ের করা হবে।

পরবর্তীতে বিওপি সদস্যরা কোন প্রকার প্রমানাদি না থাকার পরেও চক্রান্ত করে ভারতীয় ৫ বোতল মদ দিয়ে শুক্রবার (২২ আগষ্ট) দোয়ারাবাজার থানায়  একটি মামলা দায়ের করেন।

এলাকাবাসী আরও বলেন,বিজিবি কোন কুচক্রী মানুষের মদদে মোটরসাইকেলটি জোরপূর্বক জব্দ করে ৩ জনকে অঙ্গাতনামা রেখে মামলা দায়ের করেন,যা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। বিক্ষুব্ধ এলাকাবাসী বিজিবি কর্তৃক এসব মামলা হতে মুক্তি চায় এবং পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে বিজিবি কর্তৃক হয়রানির নিরসনের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, আল আমিন, শফিকুল ইসলাম, ফুলেনা আক্তার।
উপস্থিত ছিলেন, মোস্তফা গাজী,রমজান আলী, শামিম মিয়া,শাহিন হোসেন প্রমুখ। এসময় এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 

এবিষয়ে বাঁশতলা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মংনু মারমা বলেন,মোটরসাইকেলটি সকাল বেলা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিজিবি আসার সংবাদ পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চালকরা। মোটরসাইকেলে ৫ বোতল মদ ছিলো।  এলাকার মুরুব্বিরা যাওয়ার পর বলা হয়েছে সঠিক মালিক ও কাগজাদি দেখানোর জন্য।  উনারা কিছুই দেখাননি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ চাই: মিফতা উদ্দিন চৌধুরী

1

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

2

শান্তিগঞ্জে পোনামাছ মাছ অবমুক্ত

3

সুনামগঞ্জ-৩ এ জমিয়তের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায়

4

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্

5

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

6

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

7

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট

8

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

9

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

10

জমিয়েত নেতা হত্যাকান্ডে জড়িতদের আইনের ৬ দফা দাবিতে সংবাদ সম্

11

জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল

12

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

13

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

14

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

15

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

16

দোয়ারাবাজারে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যাল

17

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

18

তাজউদ্দীন আহমদ জন্ম শতবার্ষিকীতে সুনামগঞ্জের ‘জুলাইযোদ্ধা’ জ

19

মধ্যনগরে তারেক রহমান'র ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা

20