সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা মেয়ে সহ নিহত ৩


স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক স্কুলছাত্রীসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক হবিগঞ্জ জেলার  আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৪০), একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তারা শহরে উকিলপাড়া এলাকায় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা  পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে কয়েকঘন্টা  যানবাহন চলাচল  বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ওই ট্রাক চালকের নাম পারভেজ আহমেদ (৩৫) বলে জানা গেছে। তার বাড়ি  জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।


এবিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1

অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

2

শান্তিগঞ্জে সৈয়দ তালহা আলমের নির্বাচনী মতবিনিময় সভা

3

শান্তিগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ২৬

4

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

5

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

6

আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষা বৃত্তি পুরস্কার ও সনদপ্র

7

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

8

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

11

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

12

দোয়ারায় আ. লীগ নেতার দাপটে ভূমি দখল আতংকে স্থানীয়রা

13

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

14

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

15

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ

16

সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

17

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

18

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিয়াজুরী

19

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

20