সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ এদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না

সুনামগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম

স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, এনসিপি নিবন্ধনের জন্য সকল রকম আইনকানুন মেনে  শাপলা প্রতীক চেয়েছে। গতকাল নির্বাচন কমিশনারের সচিব জানালেন তাদের যে তালিকা রয়েছে সেখানে শাপলা প্রতীক নেই,তাদের তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার দায়িত্ব তো আমাদের না।তাহলে তারা ওখানে চাকরি করছে কেনো। আইনগতভাবে যেখানে কোন বাঁধা নেই সেখানে শাপলা প্রতীক পাবো না কেনো বলে মন্তব্য করেছেন তিনি। 


বুধবার বিকেলে সুনামগঞ্জের পৌর শহরের পাবলক  লাইব্রেরিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,শাপলা প্রতীক নিয়েই এনসিপি আগামীতে জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবে। শাপলা প্রতীক  না পেলে  রাজপথ বেছে নেওয়া হবে। ২৪ এর আন্দোলন হাজারে ছাত্রজনতাকে যারা হত্যা করেছে তাদের বিচার কাজ নিশ্চিত হওয়া জরুরি। গণহত্যাকারীদের পুনর্বাসন করতে যারা পিছন থেকে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনা প্রয়োজন।


তিনি আরো বলেন,ভারতীয় আশীর্বাদ ও মদদপুষ্ট হয়ে কোন রাজনৈতিক দল দেশে কোন রাজনৈতি করতে পারবে না। ভারতীয়  রকম আগ্রাসন বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে। যারা দেশের বাহিরে বসে আওয়ামী লীগের হয়ে কাজ করতে চেষ্টা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে।
নির্বাচন নিয়ে সারজিস বলেন, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে যাওয়া যাবে না। দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ না করে নির্বাচনে যাওয়া যাবে না। হাজারো গণহত্যারর শহীদ পরিবারের বিচার কাজ শেষ না করে নির্বাচন নিয়ে পড়ে থাকাকে ক্ষমতার লোভ হিসাবে দেখা যাচ্ছে। আওয়ামী  গণহত্যাকারীদের অংশগ্রহণে বাংলাদেশে আগামীতে কোন নির্বাচন হবে না।আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।


জাতিসংঘ সফর নিয়ে সারজিস বলেন,জাতিসংঘ সফরে প্রাধান উপদেষ্টার সফরসঙ্গীরা যে হেনস্থার শিকার হয়েছে তা অন্তর্বতীকালীন সরকারের ব্যর্থতা প্রমাণ পেয়েছে। রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তার বিষয়ে আগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। সফরসঙ্গীদের এভাবেই নিরাপত্তা না দেওয়াটা সরকার দুর্বলতা প্রকাশ পেয়েছে। যারা এসব কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে বলে জানান তিনি।


গণঅধিকার ও এনসিপির ঐক্যবদ্ধের বিষয়ে সারজিস বলেন, জনগণ আমাদের ঐক্যবদ্ধ দেখতে চায়।যারা দেশের জন্য কাজ করে তাদের একসাথে কাজ করতে দেখতে চায় সাধারণ মানুষ।দেশের কথা চিন্তা করে গণঅধিকার ও এনসিপির ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা চলছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম-আহবায়ক এহতেশাম হক,যুগ্ম-সদস্য সচিব প্রীতম দাশ, সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা সুমন।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল

1

শাল্লায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মাইলস্টোনের শিক্ষার্থীদের

2

তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ' এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ' শ

3

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

4

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

5

শান্তিগঞ্জে মারপিট থামাতে গিয়ে শালিসকারী নিহত আটক ২

6

৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ

7

সুনামগঞ্জে তিয়ানশীর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

8

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদকে উদ্ধারের

11

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

12

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

13

বন্ধুদের নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, কনস্টেবলের কোয়ার্টারে গৃহকর্

14

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

15

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

16

শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা

17

ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

18

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

19

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

20