সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সদর হাসপাতালের স্তূপকৃত বর্জ্য অপসারণ করল পৌরসভা


স্টাফ রিপোর্টার 
সুনামগঞ্জ শহরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে জমে থাকা ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ করেছে সুনামগঞ্জ পৌরসভা। মঙ্গলবার পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতাল এলাকার স্তূপকৃত বর্জ্য সরিয়ে ফেলার পাশাপাশি ৬টি নতুন ডাস্টবিনও স্থাপন করা হয়। এতে রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, হাসপাতালের মেডিকেল বা ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক ব্যবস্থাপনা রয়েছে এবং এ বর্জ্য অপসারণের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। অন্যদিকে সাধারণ বর্জ্য অপসারণের দায়িত্ব পালন করে পৌরসভা। তবে সাধারণ ও মেডিকেল বর্জ্য একসঙ্গে ফেলার কারণে দীর্ঘদিন ধরে বর্জ্য অপসারণে জটিলতা তৈরি হয়েছিল।  তবে এবার বিশেষ উদ্যোগ নিয়ে এবার পুরো স্থান পরিষ্কার করে দেয় পৌরসভা।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী আমির হোসেন বলেন, হাসপাতালে ভর্তি থাকার সময় প্রায়ই দুর্গন্ধে কষ্ট হতো। জায়গাটি দেখতেও খুবই অপরিচ্ছন্ন লাগত। এখন পরিষ্কার হওয়ায় অনেক ভালো লাগছে।

রোগীর স্বজন সহিবুর রহমান বলেন, স্তূপকৃত বর্জ্যের কারণে মশা-মাছি ও দুর্গন্ধে পরিবেশ খুবই খারাপ ছিল। এখন পরিষ্কার হওয়ায় স্বস্তি ফিরেছে। হাসপাতাল এলাকা সবসময় এভাবেই পরিচ্ছন্ন রাখা উচিত।

পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের দায়িত্বে থাকা ফরিদ আলী বলেন, সাধারণ বর্জ্যের সঙ্গে ক্লিনিক্যাল বর্জ্য ফেলার নিয়ম নেই। আগে হাসপাতাল কর্তৃপক্ষ ক্লিনিক্যাল বর্জ্য আলাদা রাখত। এবার পুরো এলাকা পরিষ্কার করে ৬টি নতুন ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

 সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট খলিল রহমান বলেন, হাসপাতাল এলাকার স্তূপকৃত বর্জ্য অপসারণ করার উদ্যােগটি ভালো।  গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের বর্জ্য অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পৌরসভার মধ্যে নিয়মিত সমন্বয় থাকা প্রয়োজন। দুটি প্রতিষ্ঠানই আমাদের সেবা দিয়ে থাকে। আমরা মনে করি তাঁরা সমন্বিতভাবে কাজ করলে সমম্যা থাকবে না।

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম বলেন, বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে। পৌর কর্তৃপক্ষ এভাবে সহযোগিতা অব্যাহত রাখলে হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে।

সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  অসীম চন্দ্র বনিক বলেন, মেডিকেল বর্জ্য অপসারণের জন্য হাসপাতালের পৃথক বরাদ্দ, ব্যবস্থাপনা রয়েছে এবং সেটি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। পৌরসভা সাধারণ বর্জ্য অপসারণ করে থাকে। এবার হাসপাতালের ছড়িয়ে থাকা ও স্তূপকৃত বর্জ্য অপসারণের পাশাপাশি ৬টি নতুন ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

1

শান্তিগঞ্জে মেধা বৃত্তি’র সনদ প্রদান

2

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

চাঁদাদাবির অভিযোগ: স্বেচ্ছাসেবকলীগ নেতার ছুরিকাঘাতে গুরুতর আ

5

দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ চাই: মিফতা উদ্দিন চৌধুরী

6

শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে নৌকা বাইচ

7

সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ পাশে দাঁড়ালেন ম

8

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

9

ভাস্কর-এর স্মরণসভা

10

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

11

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

12

টানা চার দশকের নির্ভীক সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদ

13

জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থীদের যাতায়াত কাজের উ

14

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

15

এমপি প্রার্থী এড. ইয়াসীন খানের পক্ষে শান্তিগঞ্জে লিফলেট বিতর

16

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

17

শান্তিগঞ্জে খলার জায়গা নিয়ে দুই পক্ষের সং‘ঘর্ষ

18

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট

19

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

20