সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারায় মোবাইল চুরি’র ঘটনার জের, দুইপক্ষে সংঘর্ষে আহত ৪৫

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারা বাজারে ঘরের সিঁধ কেটে মোবাইল চুরি’র ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর এলাকায় পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নৈনগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গেল মঙ্গলবার রাতে পশ্চিম নৈনগাঁওয়ের জব্বার আলীর বাড়িতে সিঁধ কেটে চোর ঢুকে। চোরেরা জব্বার আলীর পরিবারের সদস্যদের তিনটি মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের আব্দুল মছব্বিরেরর ছেলে শালনীনকে সন্দেহজনক ভাবে ধরে এনে মারপিঠ করে পুলিশে দেয় আব্দুল মছব্বিরের লোকজন। পুলিশ মোবাইল চুরির বিষয়ে নিশ্চিত না হওয়ায় ইয়াবা সেবনের মামলা দিয়ে কোর্টে সোপর্দ করে শালনীনকে।
একই ঘটনায় শনিবার বেলা ১১ টায় জব্বার আলীর চাচা রফিক আলী, ছেলে আলামিন যায় আব্দুল মছব্বিরের ভাই সেলিম আহমেদ ধরে আনতে। ওখানে বাকবিতন্ডার এক পর্যায়ে সেলিম আহমদকে রামদা দিয়ে কোপানো হয়। এসময় সেলিমের পক্ষ নেয় মহল্লাবাসি। শেষে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে আসলেও কাউকে গ্রেপ্তার করতে পারে নি।
দোয়ারা থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানালেন, ঘটনার পরপর পুলিশ যাওয়ায় পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জনের মতো আহত হয়েছে বলে জানান তিনি। কেউ বেলা সাড়ে তিনটা পর্যন্ত থানায় মামলা করতে যায় নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

1

দোয়ারার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে আমানতকারীদের টাকা উ

2

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী জেলায় বিক্ষোভ

3

জগন্নাথপুরে জলাশয়ে ও হাওর পোনামাছ অবমুক্ত

4

৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

5

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

6

ধর্মপাশায় প্রাক্তন স্বামীর চুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আটক

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সহ নানা দাবিতে মানববন্ধন

10

বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

11

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

14

স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, থান

15

সুনামগঞ্জ জেলা বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্

16

হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নের প্রচেষ্টায় সে

17

র‌্যাবের জালে সেই পেঁয়াজ প্রতারকচক্র

18

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

19

‎‎গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

20