সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর


শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ–৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণমিছিল ও জনসভা। 
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের উজানীগাঁওস্থ নির্বাচনী কার্যালয় থেকে উপজেলার ৮টি ইউনিয়নের সর্বস্তরের কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়।
গণমিছিলটি সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে এসে জনসভায় মিলিত হয়। মিছিলজুড়ে ছিল তালা প্রতীকের পক্ষে স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত এক জনসমুদ্র।
নির্বাচনী জনসভায় সলিবনুর বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলী আহমদ, অবসরপ্রাপ্ত মেজর আশফাক শামী, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাহার, জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আজিজুল বারী আয়ান, সমাজসেবক কয়েছ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সামিনুর রহমান, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ এবং জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউর রহমান জিয়া, শফিকুল ইসলাম, রুকন আহমদ, ময়না মিয়া, আব্দুল লতিফ, সুজন আহমদ, মহিউদ্দিন, আব্দুল হেকিম এবং ইউপি সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“আমি জন্ম থেকেই এই এলাকার সন্তান। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।”
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, বরং জনগণের সেবা করার একটি মাধ্যম। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করছি।”
জনসভায় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক সহস্রাধিক সাধারণ মানুষের উপস্থিতি জনসমাবেশকে রূপ দেয় এক অভূতপূর্ব জনসমুদ্রে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে-জেলা প্রশাসক

2

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে তালহা আলম

3

হাওরে মাছ উৎপাদন বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন: উপদেস্

4

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

5

বন্যা ও বজ্রপাতে মৃত্যুরোধে সচেতনতা বাড়াতে হবে: জেলা প্রশাসক

6

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

7

আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছি: ন

8

শান্তিগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য কয়ছর

9

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

10

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

11

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সুনামগঞ্জের তাহমিদ আ

12

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল

13

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল সেক্রেটারি অলিদ

14

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ মহসীন উদ্দিনের যোগদান

15

জামালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

16

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

17

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র

18

মন্ত্রিসভা নিয়ে আলোচনায় সুনামগঞ্জের দুই সংসদ সদস্য- কয়সর ও ম

19

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

20