সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে আমানতকারীদের টাকা উধাও

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং শাখা হতে উধাও হয়ে গিয়েছে আমানতকারীদের টাকা। গ্রাহকদের টাকার হিসাব না পাওয়ায় আমানতকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার নরসিংপুরে অবস্থিত এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় এ ঘটনা ঘটেছে।

 
সোমবার (২৬ আগস্ট) প্রথমে বিষয়টি জানাজানি হলে ওইদিন  সকাল থেকে সন্ধা পর্যন্ত ওই এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় শত শত গ্রাহক ভিড় জমান। এক পর্যায়ে শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার উপক্রম হলে উপস্থিত ব্যাংকটির ছাতক শাখার কর্মকর্তাদের আশ্বাসে স্থানীয়দের উপস্থিতিতে  পুলিশ এসে বিষয়টি নিযন্ত্রণে আনে। 

আমানতকারী ও এলাকাবাসী জানান, সম্প্রতি কয়েকজন গ্রাহক ওই শাখায় নিজেদের আমানতের টাকা উত্তোলন করতে আসে। 
 তখন ব্যাংক কর্তৃপক্ষ  জানান গ্রাহকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরে বিষয়টি সমাধানের জন্য একাধিক গ্রাহককে পরের দিন আসতে বলেন। এ খবর ছড়িয়ে পড়লে সোমবার  একে একে প্রায় শতাধিক গ্রাহক এসে জানতে পারেন অনেকেরই আমানত নেই। কারো অ্যাকাউন্টে আবার কোন টাকাই জমা দেননি ব্যাংক কর্তৃপক্ষ।

গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন সময় ব্যাংকে টাকা জমা রাখতে আসেন তারা। ব্যাংকে আসার পর ব্যাংকের ম্যানাজার,ক্যাশিয়ার এবং অন্যান্যরা জানান  সার্ভার ডাউনের কারনে টাকা জমা সম্ভব হচ্ছে না,  পরবর্তীতে জমা দেওয়া হবে। আর এই বিশ্বাসেই চলে যায় সবাই। মূলত গ্রাহক আর আমানতকারী উভয় এলাকার স্থায়ী বাসিন্দা হওয়াতে বিশ্বাসের উপর ভরসা করে ব্যাংক কর্মচারীদের কথায় টাকার রিসিট না নিয়েই অনেকে চলে যায়। তবে এই টাকা আর জমা হয়নি কখনো। অনেকের আবার টাকা উত্তোলনের সময় চাহিদার চেয়ে  বেশি টাকা উত্তোলন করে গ্রাহকের চাহিদা অনুযায়ী দেওয়া হয়েছে।  বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

 ব্যাংকের ওই শাখার সঞ্চয়ী হিসাবধারী একাধিক গ্রাহক এসে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে জমা থাকা টাকার পরিমাণেও বিশাল গড়মিল। আর এসব বিষয় নিয়ে এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে ইসলামী ব্যাংক ছাতক শাখার একটি টিম এসে গ্রাহকদের বিষয়াদি সমাধানের লক্ষে তদন্ত টিম গঠন করে। 

সর্বশেষ  বৃহস্পতিবার ছাতক ব্যাংঞ্চ শাখা কর্মকর্তাদের সমন্বয়ে একটি  টিম এসে স্থানীয়দের সাথে মুখোমুখি আলোচনায় বসে এবং  আশ্বস্ত করেন যে গ্রাহকদের টাকা আদায়ে ব্যাংক কাজ করছে। গ্রাহকদের টাকা ফিরিয়ে আনতে সকল প্রকার পদ্ধতি অবলম্বন করবেন বলে জানান তারা। 

স্থানীয় সূত্রে জানা যায়, এসব অভিযোগের তীর এজেন্ট শাখার ম্যানাজার হোসাইন আহমদ ও সাবেক ক্যাশিয়ার ছামির আলী'র বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে উক্ত কর্মকর্তাগণকে এজেন্ট ব্যাংকে আসতে দেখা যায়নি বলেও জানা যায়।

এবিষয়ে অভিযুক্ত ম্যানাজার হোসাইন আহমদ এবং সাবেক ক্যাশিয়ার ছামির আলী'র সাথে একাধিকবার মোবাইল কলে যোগাযোগ করা হলেও কল রিসিভ করেন নি।

এদিকে, ক্ষোভ প্রকাশ করে একাধিক গ্রাহক বলেন,আমরা ব্যাংক দেখে টাকা জমা করেছি। কর্মকর্তাদের নয়। আমাদের টাকা ব্যাংক দিবে। আমরা ব্যাংক চিনি।

গ্রাহকদের টাকা উধাও এর বিষয়টি নিশ্চিত করে
উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের ছাতক ব্যাঞ্চ শাখা ম্যানাজার মোহাম্মদ এনামুর রহমান জানান, আমরা তদন্ত করতেছি। ইতোমধ্যে এজেন্ট শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। সৃষ্ট সমস্যা সমাধান করতে তদন্ত টিম গঠন করা হয়েছে। কিছুদিনের বিতরেই তদন্ততের মাধ্যমে  গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া নিশ্চিত করতে কাজ চলছে।

তিনি আরো বলেন, ব্যাংকিং নিয়মানুযায়ী যাদের বৈধ লেনদেন ও অ্যাকাউন্টে টাকা জমা আছে, তাদের ভয়ের কিছু নেই; তারা টাকা ফেরত পাবেন। তবে ব্যাংকিং সিস্টেমের বাইরে কোনো প্রকার ব্যক্তিগত লেনদেন বা নিয়মবহির্ভূত লেনদেনের দায়ভার ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহিদদের স্মরণে শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

1

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় সুবিপ্রবির অধ্যাপক ড. হার

2

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

3

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

4

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের

5

ধর্মপাশায় প্রাক্তন স্বামীর চুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আটক

6

বিয়াম ল্যাবরেটরী স্কুলের নতুন একাডেমিক ভবন-২ এর ভিত্তি প্রস

7

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আ

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ বিতরণ

10

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

11

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

12

বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক

13

জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

14

জগন্নাথপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

15

মাতৃপূজা ও শারদ উপহার' বিতরণ করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ড

16

দোয়ারায় ইউকে প্রবাসী আমিরুল হক'র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ

17

দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই গ্রামবাসীর

18

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আ

19

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা

20